গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১নং ওয়ার্ডের নয়নীপাড়া ফাটপার এলাকার রেল ক্রসিং অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন হাফেজা খাতুন মালা (২৫) এবং তার মেয়ে নুসরাত (৮) ও ছেলে মারুফ (৫)। হাফেজা খাতুন উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের কন্যা।
স্থানীয় রেল ক্রসিংয়ের গেইটম্যান সাত্তার জানান, হাফেজা খাতুন তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ তিনটি উদ্ধার করেছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬