চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পীরগঞ্জে নতুন করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা শুরু, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পীরগঞ্জে নতুন করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা শুরু, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দীর্ঘদিন পর প্রকাশ্যে সাংগঠনিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাকর্মীরা নতুন উদ্যমে কার্যক্রম শুরুর ঘোষণা দেন। রবিবার বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ প্রায় দুই থেকে আড়াই ডজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, পতাকা উত্তোলনের এই আয়োজন দলকে পুনরায় সংগঠিত ও সক্রিয় করার বার্তা বহন করছে। তারা জানান, তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদার, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পীরগঞ্জে নতুন করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা শুরু, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দীর্ঘদিন পর প্রকাশ্যে সাংগঠনিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাকর্মীরা নতুন উদ্যমে কার্যক্রম শুরুর ঘোষণা দেন। রবিবার বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ প্রায় দুই থেকে আড়াই ডজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, পতাকা উত্তোলনের এই আয়োজন দলকে পুনরায় সংগঠিত ও সক্রিয় করার বার্তা বহন করছে। তারা জানান, তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদার, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত