পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
শ্রমিকের ঘামের উপর দিয়ে পৃথিবী হয়েছে সুসজ্জিত।শ্রমিকের রক্তের উপর দিয়েই পৃথিবীতে প্রতিটি বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক রেজাউল করিম। তিনি আরো বলেন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য রাজপথে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্ম ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখা আলোচনা অনুষ্ঠান ও ইফতারের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম। পাবনা জেলা সেক্রেটারি মোঃ বদিউজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মোঃ মজিবুর রহমান (সহ-সভাপতি) এবং মোঃ দেলোয়ার হোসেন (সহ-সভাপতি)।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত