চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পতিত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পতিত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, “বর্তমান পতিত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা হয়তো জাতিকে মূর্খ ও নির্ভরশীল করে রাখতে চেয়েছিল।”

শনিবার সকালে খুলনার ঐতিহ্যবাহী রোটারি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, “রোটারি স্কুল খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও বর্তমান শিক্ষকদের নিবেদিতপ্রাণ পরিশ্রমের ফলেই এই প্রতিষ্ঠান আজ শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তেমন কোনো অগ্রগতি হয়নি। এটি শিক্ষা খাতের প্রতি সরকারের উদাসীনতারই প্রমাণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম আনিসুজ্জামান বীর প্রতিক, প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত হোসেন সাদু।

অনুষ্ঠানের আহ্বায়ক এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।

দুই দিনব্যাপী এই সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পতিত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, “বর্তমান পতিত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা হয়তো জাতিকে মূর্খ ও নির্ভরশীল করে রাখতে চেয়েছিল।”

শনিবার সকালে খুলনার ঐতিহ্যবাহী রোটারি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, “রোটারি স্কুল খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও বর্তমান শিক্ষকদের নিবেদিতপ্রাণ পরিশ্রমের ফলেই এই প্রতিষ্ঠান আজ শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তেমন কোনো অগ্রগতি হয়নি। এটি শিক্ষা খাতের প্রতি সরকারের উদাসীনতারই প্রমাণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম আনিসুজ্জামান বীর প্রতিক, প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত হোসেন সাদু।

অনুষ্ঠানের আহ্বায়ক এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।

দুই দিনব্যাপী এই সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত