নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষে সৈয়দপুর শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে গণমিছিল উপলক্ষে বেলা ২টা থেকেই সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে।
দলীয় সূত্রে জানা গেছে, গণমিছিল ও সমাবেশে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক প্রস্তুতি ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬