চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নির্বাচনের আগে কলারোয়ায় রাজপথে পুলিশের শক্তি প্রদর্শন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নির্বাচনের আগে কলারোয়ায় রাজপথে পুলিশের শক্তি প্রদর্শন

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কলারোয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। এরই অংশ হিসেবে উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে মঙ্গলবার পুলিশের এক বিশাল নিরাপত্তা মহড়া (শোডাউন) অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই কলারোয়া থানার চৌকস পুলিশ সদস্যদের অংশগ্রহণে শুরু হওয়া এই মহড়ায় আধুনিক সরঞ্জাম ও সুসজ্জিত যানবাহনের বহর নিয়ে রাজপথ প্রদক্ষিণ করে পুলিশ। পুলিশের এ দৃশ্যমান উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি তৈরি হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে ঘিরে কোনো অপশক্তি যাতে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। রাজপথের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয় ভোটাররা পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত টহল ও মহড়া অব্যাহত থাকলে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, “আমরা জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত। কোনো অপশক্তিকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।”

একটি উৎসবমুখর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কলারোয়া থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নির্বাচনের আগে কলারোয়ায় রাজপথে পুলিশের শক্তি প্রদর্শন

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত