চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে আবু সায়েদকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আবু সায়েদ নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। আবু সায়েদ মার্ডার মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি সহ নানান অভিযোগ রয়েছে এবং ৫ টি ডাকাতি মামলা বিদ্যমান রয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনীর একটি অভিযানে আবু সায়েদ কে আটক করা হয়েছে। সে এখন নাসিরনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে, এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে আবু সায়েদকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আবু সায়েদ নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। আবু সায়েদ মার্ডার মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি সহ নানান অভিযোগ রয়েছে এবং ৫ টি ডাকাতি মামলা বিদ্যমান রয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনীর একটি অভিযানে আবু সায়েদ কে আটক করা হয়েছে। সে এখন নাসিরনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে, এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত