চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নাসিরনগরে প্রাচীন মন্দিরে দুঃসাহসিক চুরি, ১০টি বিগ্রহসহ বিপুল মালামাল লুট

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাসিরনগরে প্রাচীন মন্দিরে দুঃসাহসিক চুরি, ১০টি বিগ্রহসহ বিপুল মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে ২৬ জানুয়ারি দিবাগত রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দির থেকে ১০টি বিগ্রহ, হারমোনিয়াম, সাবমারসিবল পাম্প, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

মন্দিরের অধ্যক্ষ সুখদা বলরাম দাস জানান, রাত আনুমানিক ১টার পর চোরেরা প্রবেশ করে। মন্দিরে থাকা পিতলের, পাথরের এবং একটি শ্বেতপাথরের বিগ্রহসহ সব পূজার সরঞ্জাম, থালা-বাটি, সাবমারসিবল পাম্প এবং সেবায়েতদের ভাতা চুরি হয়েছে। ভোর ৪টার দিকে প্রার্থনার জন্য মন্দিরে এসে চুরির ঘটনা জানতে পারেন।

মন্দির কমিটির সেক্রেটারি স্বপন কুমার রায় বলেন, ভোর সাড়ে চারটায় মন্দিরে গিয়ে চুরির ভয়াবহতা দেখে হতবাক হন।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এবং নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে দোষীদের শনাক্ত ও শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

শ্রী শ্রী পাগল শংকর মন্দিরটি মুঘল আমলে ১৩৬০ সালে প্রতিষ্ঠিত এবং ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ উপাসনালয়। এর আগে ২০১৭ সালে মন্দির থেকে পিতলের পাঁচটি মূর্তি ও অন্যান্য মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছিল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাসিরনগরে প্রাচীন মন্দিরে দুঃসাহসিক চুরি, ১০টি বিগ্রহসহ বিপুল মালামাল লুট

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে ২৬ জানুয়ারি দিবাগত রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দির থেকে ১০টি বিগ্রহ, হারমোনিয়াম, সাবমারসিবল পাম্প, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

মন্দিরের অধ্যক্ষ সুখদা বলরাম দাস জানান, রাত আনুমানিক ১টার পর চোরেরা প্রবেশ করে। মন্দিরে থাকা পিতলের, পাথরের এবং একটি শ্বেতপাথরের বিগ্রহসহ সব পূজার সরঞ্জাম, থালা-বাটি, সাবমারসিবল পাম্প এবং সেবায়েতদের ভাতা চুরি হয়েছে। ভোর ৪টার দিকে প্রার্থনার জন্য মন্দিরে এসে চুরির ঘটনা জানতে পারেন।

মন্দির কমিটির সেক্রেটারি স্বপন কুমার রায় বলেন, ভোর সাড়ে চারটায় মন্দিরে গিয়ে চুরির ভয়াবহতা দেখে হতবাক হন।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এবং নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে দোষীদের শনাক্ত ও শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

শ্রী শ্রী পাগল শংকর মন্দিরটি মুঘল আমলে ১৩৬০ সালে প্রতিষ্ঠিত এবং ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ উপাসনালয়। এর আগে ২০১৭ সালে মন্দির থেকে পিতলের পাঁচটি মূর্তি ও অন্যান্য মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছিল।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত