চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নগরবাসীর সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। নজরুল ইসলাম মঞ্জু।

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নগরবাসীর সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্ধে ওয়ার্ড অফিসে উপস্থিতির নির্ধারিত সময় ও মোবাইল ফোন নম্বর উল্লেখ পুর্বক নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।গতকাল বিকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দাপ্তরিক কাজ করার পাশাপাশি আপনাদের নির্ধারিত ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে সার্বক্ষনিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে না পারায় নগরবাসীর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে সভায় প্রশাসক উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মান সামগ্রী রাস্তায় ফেলে রাখা হচ্ছে কিনা, নিজ নিজ ওয়ার্ড এলাকার সড়ক সমুহে পর্যাপ্ত সড়ক বাতি আছে কিনা, নির্ধারিত সময়ে সড়ক বাতি জালানো ও বন্ধ করা হচ্ছে কিনা, স্পর্শকাতর স্থান সমুহে বিদ্যমান বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারন করা হচ্ছে কিনা, দীর্ঘ সড়কের ওপর যানবাহন ফেলে রাখা হচ্ছে কিনা তা তদারকির পাশাপাশি ভ্রাম্যমান সবজি বিক্রেতাদের জন্য সময় বেধে দেওয়া ও ক্র‍য় বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১ টা থেকে ১২ পর্যন্ত কেসিসি প্রশাসক নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ স্বরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খানজাহানআলী রোডের দক্ষিন পার্শের ড্রেন নির্মান কাজ, পিটিআই মোড়ের কালভার্ট নির্মান কাজ খুলনা কলেজিয়েট গালর্স স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের একাডেমিক ভবনের সংস্কার কাজ, রুপসাঘাটস্থ পাম্প হাউজ নির্মানের স্থান, ২ নং কাস্টমঘাটস্থ নির্মানাধীন স্লুইস গেটের নির্মান কাজ সহ রয়্যাল চত্বরের বর্তমান অবস্থা স্বরজমিনে পরিদর্শন করেন৷ কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান সহ উপসহকারী প্রকৌশলীগন এ সময় উপস্থিত ছিলেন। সকালে প্রশাসক নগর ভবনে প্রবেশ করে সকল বিভাগ ও শাখা সমুহ পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব যথাযত পালনের নির্দেশ দেন। বিকালে তিনি দক্ষিন মোল্লা পাড়াস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এবং পরিবারের সদস্যদের হাতে নিজ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন। পরে প্রশাসক বায়তুন নুর শপিং কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নগরবাসীর সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। নজরুল ইসলাম মঞ্জু।

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত