চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ধ্বংসস্তূপ থেকে পুনরায় উন্মুক্ত হলো হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধ্বংসস্তূপ থেকে পুনরায় উন্মুক্ত হলো হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়
বাংলাদেশ আওয়ামী লীগ-এর হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকালে পুনরায় উন্মুক্ত করা হয়েছে জেলা কার্যালয়। এ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের হামলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রতিকূলতার পর আজ আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি পুনরায় দলীয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দলকে কোনো অপশক্তি কখনও দাবিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধ্বংসস্তূপ থেকে পুনরায় উন্মুক্ত হলো হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ আওয়ামী লীগ-এর হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকালে পুনরায় উন্মুক্ত করা হয়েছে জেলা কার্যালয়। এ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের হামলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রতিকূলতার পর আজ আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি পুনরায় দলীয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দলকে কোনো অপশক্তি কখনও দাবিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত