চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে এই সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এবার প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৮ টাকা দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহ শুরু হবে ৩ মে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
তিনি জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখানে থেকে গম সংগ্রহ সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে এই সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এবার প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৮ টাকা দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহ শুরু হবে ৩ মে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
তিনি জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখানে থেকে গম সংগ্রহ সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত