চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ধানের শীষ প্রতীক পেয়ে মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উল্লাস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধানের শীষ প্রতীক পেয়ে মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উল্লাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন বিএনপি মনোনীত প্রার্থী এস এ কবির জিন্নাহ। প্রতীক পাওয়ার পর সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ পায়।

এ সময় প্রতিক্রিয়ায় এস এ কবির জিন্নাহ বলেন, “এই ধানের শীষ প্রতীক শুধু আমার নয়। এটি দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের প্রতীক। আপনাদের কষ্ট ও অবদান আমি কখনো ভুলবো না। দলের ভেতরে কোনো হিংসা বা বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা বিজয় অর্জন করবো।”

অনুষ্ঠানে উপস্থিত যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, “আমাদের সামনে নানা ষড়যন্ত্র আসতে পারে। সেগুলো মোকাবিলা করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন বসে থাকার সময় নয়-ঘরে ঘরে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে।”

প্রতীক পাওয়ার পর নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধানের শীষ প্রতীক পেয়ে মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উল্লাস

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন বিএনপি মনোনীত প্রার্থী এস এ কবির জিন্নাহ। প্রতীক পাওয়ার পর সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ পায়।

এ সময় প্রতিক্রিয়ায় এস এ কবির জিন্নাহ বলেন, “এই ধানের শীষ প্রতীক শুধু আমার নয়। এটি দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের প্রতীক। আপনাদের কষ্ট ও অবদান আমি কখনো ভুলবো না। দলের ভেতরে কোনো হিংসা বা বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা বিজয় অর্জন করবো।”

অনুষ্ঠানে উপস্থিত যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, “আমাদের সামনে নানা ষড়যন্ত্র আসতে পারে। সেগুলো মোকাবিলা করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন বসে থাকার সময় নয়-ঘরে ঘরে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে।”

প্রতীক পাওয়ার পর নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত