বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

দোহারে বেগম আয়েশা বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দোহারে বেগম আয়েশা বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার দোহার উপজেলায় অবস্থিত বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষা ও দায়িত্ববোধের বিকাশ জরুরি। পরিবার ও শিক্ষক মিলে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দায়রা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মো. আতিকুর রহমান সোহান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা ইসলাম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক এসএম বিপ্লব হোসেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দোহারে বেগম আয়েশা বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

ঢাকার দোহার উপজেলায় অবস্থিত বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষা ও দায়িত্ববোধের বিকাশ জরুরি। পরিবার ও শিক্ষক মিলে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দায়রা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মো. আতিকুর রহমান সোহান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা ইসলাম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক এসএম বিপ্লব হোসেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত