জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর চৌকস টিম শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই নিরুপম নাগ (বিপিএম) এবং এসআই রফিকুল ইসলাম।
অভিযানে স্থানীয় আবুসাইদ ও তার ভাই ওমর এর বসত-ভিটায় গোপনে চাষ করা ১৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, এই সফল অভিযান এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারা আরও জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের এই তৎপরতা আরও জোরদার করা হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫