চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্মপুর গ্রামে সরকারি ভিজিএফের চাউলের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ৯টার দিকে বিএনপির স্থানীয় নেতা সুলতান (৪৫) ভিজিএফ কর্মসূচির আওতায় চাউলের কার্ড প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় ভিকটিম মোছাঃ আলিমন বেগম (৬৫) তার কাছ থেকে একটি কার্ড চাইলে কথাকাটাকাটি শুরু হয়। আলিমন বেগমের অভিযোগ, কার্ড চাইলে তাকে উদ্দেশ্য করে ছোট-বড় কথা বলা হয়। উচ্চকণ্ঠে বলে তোরা সবাই জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিস, তোর নাতিরা জামায়াতের টোকেন বিতরণ করেছে। তোরা এই কার্ড পাবি না। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এসময় ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে তিনি এ সময় তার পুত্রবধূ মোছাঃ রেশমা বেগম (২৬) শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্গাপুরে ভিজিএফ কার্ড না দিয়ে বৃদ্ধাকে মারধর

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত