চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুদক নোটিশ জারি: সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের সম্পদ বিবরণী চাওয়া

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুদক নোটিশ জারি: সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের সম্পদ বিবরণী চাওয়া

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) আ.ন.ম. আহামাদুল বাশারের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তালেব, ঢাকা প্রধান কার্যালয়ের নির্দেশে বাশারের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে অবস্থিত বাসভবনে উপস্থিত হয়ে নোটিশ সঁপে দেন। বাশার নিজে বাড়িতে উপস্থিত না থাকায় নোটিশটি দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়া হয়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান, বাশারের পিতা মো. তাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বাশারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুদক নোটিশ জারি: সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের সম্পদ বিবরণী চাওয়া

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) আ.ন.ম. আহামাদুল বাশারের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তালেব, ঢাকা প্রধান কার্যালয়ের নির্দেশে বাশারের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে অবস্থিত বাসভবনে উপস্থিত হয়ে নোটিশ সঁপে দেন। বাশার নিজে বাড়িতে উপস্থিত না থাকায় নোটিশটি দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়া হয়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান, বাশারের পিতা মো. তাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বাশারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত