দিনাজপুর-৩ আসনে সিপিবি প্রার্থী অমৃত কুমার রায়ের গণসংযোগ, কাস্তে মার্কায় ভোট প্রার্থনা
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অমৃত কুমার রায় গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি দোকানপাট, রাস্তাঘাট ও জনসমাগমস্থলে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সিপিবির প্রতীক কাস্তে মার্কায় একটি করে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে অমৃত কুমার রায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে বামপন্থী রাজনীতির গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাস্তে মার্কার বিকল্প নেই।
এ সময় স্থানীয় সিপিবি নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। পুরো এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত