চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনাজপুরে ধানের শীষের পক্ষে টানা গণসংযোগে ব্যস্ত বিএনপি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনাজপুরে ধানের শীষের পক্ষে টানা গণসংযোগে ব্যস্ত বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল।

গণসংযোগ কর্মসূচির আওতায় যেসব স্থানে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়, সেগুলো হলো, গণেশতলা মডার্ন মোড়, চারুবাবুর মোড়, কোতোয়ালী থানা মোড়, ঐতিহ্যবাহী রেল বাজার হাট।

এ সময় রাহবার কবির পিয়ালের নেতৃত্বে উপস্থিত ছিলেন ব্যাংকার কাজী মোহাম্মদ আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, মোঃ মিজানুর রহমান, মমিনুল ইসলাম, একরামুল হক, বকুল চৌধুরী, ওবায়দুল হক, মোঃ আবুল হাসান, মোঃ ইউনুস আলী, আসলাম মাহবুব এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মোঃ শফিকুল আলম বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতা-কর্মীরা শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংগঠিতভাবে পরিচালিত এই কর্মসূচি প্রার্থীর পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে ধানের শীষের পক্ষে টানা গণসংযোগে ব্যস্ত বিএনপি

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল।

গণসংযোগ কর্মসূচির আওতায় যেসব স্থানে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়, সেগুলো হলো, গণেশতলা মডার্ন মোড়, চারুবাবুর মোড়, কোতোয়ালী থানা মোড়, ঐতিহ্যবাহী রেল বাজার হাট।

এ সময় রাহবার কবির পিয়ালের নেতৃত্বে উপস্থিত ছিলেন ব্যাংকার কাজী মোহাম্মদ আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, মোঃ মিজানুর রহমান, মমিনুল ইসলাম, একরামুল হক, বকুল চৌধুরী, ওবায়দুল হক, মোঃ আবুল হাসান, মোঃ ইউনুস আলী, আসলাম মাহবুব এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মোঃ শফিকুল আলম বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতা-কর্মীরা শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংগঠিতভাবে পরিচালিত এই কর্মসূচি প্রার্থীর পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত