মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রাকে পৌরসভা করা হবে-আবুল কালাম আজাদ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রাকে পৌরসভা করা হবে-আবুল কালাম আজাদ
 
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩০ শে জানুয়ারী ) বিকালে ৩ ঘটিকায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনী জোটের খুলনা ৬ এর দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কয়রার আপামর জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবি এই জনপদকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হোক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আমরা ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে কয়রাকে পৌরসভায় রূপান্তর করব। কয়রাকে পৌরসভা করা এখন আর কেবল বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। একটি আধুনিক পৌরসভার মাধ্যমে আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন ঘটিয়ে উপকূলীয় এই জনপদকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দারের সভাপতিত্বে ও জামায়াত নেতা মোনায়েম বিল্লাহের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ , কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা জেলার সদস্য এ্যাডভেকেট মোঃ আবুবকর সিদ্দিক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর শহিদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী প্রমূখ।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রাকে পৌরসভা করা হবে-আবুল কালাম আজাদ

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত