আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–এ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর দলীয় নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে প্রতীক তুলে দেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. নূরুল ইসলাম বুলবুলকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ শুরু করবেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬