চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিদর্শনে জিওসি-১৭ পদাতিক ডিভিশন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিদর্শনে জিওসি-১৭ পদাতিক ডিভিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিদর্শন করেছেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমিন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি হবিগঞ্জে আগমন করেন। এ উপলক্ষে হবিগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মেজর জেনারেল মোঃ আলীমুল আমিন নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনসাধারণের আস্থা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি। পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীন,হবিগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমীন খাতুন সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসন উর্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই পরিদর্শনের ফলে হবিগঞ্জ জেলায় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিদর্শনে জিওসি-১৭ পদাতিক ডিভিশন

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিদর্শন করেছেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমিন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি হবিগঞ্জে আগমন করেন। এ উপলক্ষে হবিগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মেজর জেনারেল মোঃ আলীমুল আমিন নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনসাধারণের আস্থা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি। পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীন,হবিগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমীন খাতুন সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসন উর্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই পরিদর্শনের ফলে হবিগঞ্জ জেলায় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত