চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

তারেক রহমানের প্রত্যাবর্তনের সুযোগে বিয়ে করলেন যুবদল নেতা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তারেক রহমানের প্রত্যাবর্তনের সুযোগে বিয়ে করলেন যুবদল নেতা

পালংখালী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আব্দুল্লাহ অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। এক সময়ে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না।

আব্দুল্লাহ জানান, “তারেক জিয়ার আসাতে আমি বিয়ে করেছি। আমি শহীদ জিয়ার সৈনিক। আওয়ামী লীগ আমলে আমরা ঘরে থাকতে পারিনি।” তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘদিনের প্রতিকূলতার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে পেরেছি।”

বিয়ের অনুষ্ঠানে উখিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সরব উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তনের সুযোগে বিয়ে করলেন যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

পালংখালী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আব্দুল্লাহ অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। এক সময়ে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না।

আব্দুল্লাহ জানান, “তারেক জিয়ার আসাতে আমি বিয়ে করেছি। আমি শহীদ জিয়ার সৈনিক। আওয়ামী লীগ আমলে আমরা ঘরে থাকতে পারিনি।” তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘদিনের প্রতিকূলতার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে পেরেছি।”

বিয়ের অনুষ্ঠানে উখিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সরব উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত