ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উৎসবমুখর পরিবেশে ধান উৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্টের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়।
ধান উৎসব উপলক্ষে এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সঙ্গে নিয়ে সরাসরি কাদামাটিতে নেমে ধানের চারা রোপণ করেন। মাঠে হাতে-কলমে ধান রোপণের মাধ্যমে শিক্ষার্থীরা কৃষির বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের কৃষি ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
এ সময় বিভাগের শিক্ষকরা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা ধান চাষের প্রাথমিক ধাপ, কাদামাটিতে চারা রোপণের কৌশল এবং কৃষকের শ্রম ও সংগ্রামের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাচ্ছে।
উৎসবকে ঘিরে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের পড়াশোনার পাশাপাশি কৃষির প্রতি আগ্রহ ও সম্মান আরও বাড়িয়ে তুলবে।
উল্লেখ্য, দেশের প্রধান খাদ্যশস্য ধানের গুরুত্ব ও কৃষি শিক্ষার বাস্তব প্রয়োগ তুলে ধরতেই এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্ট প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে থাকে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬