চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে এসব প্রচার সামগ্রী ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

ক্ষতিগ্রস্ত বিলবোর্ডগুলোতে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ব্যবহার করা হয়েছিল। জামায়াত নেতারা জানান, পৌর শহরের বড়মাঠ এলাকা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জামায়াত নেতাদের দাবি, এ ধরনের ঘটনায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে এসব প্রচার সামগ্রী ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

ক্ষতিগ্রস্ত বিলবোর্ডগুলোতে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ব্যবহার করা হয়েছিল। জামায়াত নেতারা জানান, পৌর শহরের বড়মাঠ এলাকা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জামায়াত নেতাদের দাবি, এ ধরনের ঘটনায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত