চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঝাউডাঙ্গায় ইজিবাইক চালকের হামলায় ট্রাক হেলপার রক্তাক্ত, উত্তপ্ত মহাসড়ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঝাউডাঙ্গায় ইজিবাইক চালকের হামলায় ট্রাক হেলপার রক্তাক্ত, উত্তপ্ত মহাসড়ক

সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে হর্ন দেওয়াকে কেন্দ্র করে ইজিবাইক চালকের হামলায় এক ট্রাক হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) যশোর–সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া থানাধীন ঝাউডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়ক অবরোধের হুমকি দেন বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাউডাঙ্গা বাজার এলাকায় একটি ইজিবাইকের পেছনে থাকা ট্রাক হর্ন দিলে ইজিবাইক চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি ট্রাকের চালক ও হেলপারকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে বাকবিতণ্ডা চরমে পৌঁছালে ইজিবাইক চালক দেশীয় অস্ত্র দিয়ে ট্রাকের হেলপারকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে হেলপারের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ট্রাক চালক ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং দোষী ইজিবাইক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তারা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। পরে তার উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কের যানজট নিরসন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত ট্রাক হেলপার চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পক্ষ আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঝাউডাঙ্গায় ইজিবাইক চালকের হামলায় ট্রাক হেলপার রক্তাক্ত, উত্তপ্ত মহাসড়ক

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত