চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
  জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যাক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। রোববার বিকালে র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে । এসময় দুইজনকে আটক করা হয়। ভোক্তা অধিকার ও র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা। এসময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে র‌্যাব। আর পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা কথা জানিয়েছে তারা। র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব বলেন-“আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকে প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক আছে। আরো অনেক বোতল বিক্রি করে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।” জামালপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন-‘’ এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমরা মামলা দায়ের করবো

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
  জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যাক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। রোববার বিকালে র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে । এসময় দুইজনকে আটক করা হয়। ভোক্তা অধিকার ও র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা। এসময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে র‌্যাব। আর পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা কথা জানিয়েছে তারা। র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব বলেন-“আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকে প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক আছে। আরো অনেক বোতল বিক্রি করে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।” জামালপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন-‘’ এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমরা মামলা দায়ের করবো

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত