জামালপুর পৌরসভার শেখেরভিটা এলাকায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-এর গণিত বিভাগের এক শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান আসবাবপত্র চুরি করেছে।
ভুক্তভোগী শিক্ষিকা সারাবান তোহরা জানান, তিনি ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ঢাকায় ব্যক্তিগত কাজে ছিলেন। ২৫ জানুয়ারি বাসায় ফিরে দেখা যায়, বাসার তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
প্রতিবেশীরা জানান, ২৩ জানুয়ারি রাতে তারা লোহার রড দিয়ে কিছু ভাঙার শব্দ শুনেছেন। তবে ওই ভবনে তখন সংস্কারের কাজ চলছিল, তাই বিষয়টিকে গুরুত্ব দেননি।
ভুক্তভোগী শিক্ষিকা জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান তাকে সার্বিক সহযোগিতা করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬