চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

জাবিপ্রবিতে ছাত্র হলের নতুন নাম বিজয় ২৪

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাবিপ্রবিতে ছাত্র হলের নতুন নাম বিজয় ২৪

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্র হলের নতুন নাম নির্ধারণে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান তদারকি করা ভোটে প্রস্তাবিত দুই নামের মধ্যে ‘বিজয় ২৪’ পায় ২৩০ ভোট, আর ‘হযরত শাহজালাল (রহ.)’ পায় ১৩২ ভোট। এর ফলে আনুষ্ঠানিকভাবে ছাত্র হলের নতুন নাম হিসেবে ‘বিজয় ২৪’ চূড়ান্ত করা হয়।

ছাত্র হলটির পূর্ব নাম ছিল ‘মির্জা আজম হল’, তবে ৫ আগস্টের পর থেকে অনানুষ্ঠানিকভাবে এটি ‘বিজয় ২৪’ নামে পরিচিত ছিল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাবিপ্রবিতে ছাত্র হলের নতুন নাম বিজয় ২৪

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্র হলের নতুন নাম নির্ধারণে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান তদারকি করা ভোটে প্রস্তাবিত দুই নামের মধ্যে ‘বিজয় ২৪’ পায় ২৩০ ভোট, আর ‘হযরত শাহজালাল (রহ.)’ পায় ১৩২ ভোট। এর ফলে আনুষ্ঠানিকভাবে ছাত্র হলের নতুন নাম হিসেবে ‘বিজয় ২৪’ চূড়ান্ত করা হয়।

ছাত্র হলটির পূর্ব নাম ছিল ‘মির্জা আজম হল’, তবে ৫ আগস্টের পর থেকে অনানুষ্ঠানিকভাবে এটি ‘বিজয় ২৪’ নামে পরিচিত ছিল।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত