চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে অনিয়মে নিয়োগ পাওয়া পৌর কর্মকর্তা-কর্মচারী অপসারণের দাবি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে অনিয়মে নিয়োগ পাওয়া পৌর কর্মকর্তা-কর্মচারী অপসারণের দাবি

জয়পুরহাট পৌরসভায় আওয়ামী ফ্যাসিবাদের সময় অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে সংক্ষুব্ধ সচেতন নাগরিকরা। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. রেজা স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, তৎকালীন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিয়ম বহির্ভূতভাবে নিজের সহধর্মিণী, আত্মীয়-স্বজন ও দলীয় কর্মীদের চাকরি দিয়েছেন। নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভাকে নিরাপদ আশ্রয়ে পরিণত করে নানা ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাও এখনও চাকরিতে বহাল আছেন। পৌরসভার সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে তাদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে সংক্ষুব্ধ নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নূরজাহান হ্যাপী, সাইদুল ইসলাম, হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, নিজাম উদ্দিনসহ প্রায় দুই শতাধিক মানুষ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহা: সবুর আলী বলেন, “বিষয়টি পৌর পরিষদের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে অনিয়মে নিয়োগ পাওয়া পৌর কর্মকর্তা-কর্মচারী অপসারণের দাবি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

জয়পুরহাট পৌরসভায় আওয়ামী ফ্যাসিবাদের সময় অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে সংক্ষুব্ধ সচেতন নাগরিকরা। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. রেজা স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, তৎকালীন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিয়ম বহির্ভূতভাবে নিজের সহধর্মিণী, আত্মীয়-স্বজন ও দলীয় কর্মীদের চাকরি দিয়েছেন। নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভাকে নিরাপদ আশ্রয়ে পরিণত করে নানা ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাও এখনও চাকরিতে বহাল আছেন। পৌরসভার সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে তাদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে সংক্ষুব্ধ নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নূরজাহান হ্যাপী, সাইদুল ইসলাম, হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, নিজাম উদ্দিনসহ প্রায় দুই শতাধিক মানুষ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহা: সবুর আলী বলেন, “বিষয়টি পৌর পরিষদের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত