জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫২)।
বুধবার (তারিখ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর দুইটার দিকে পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৯৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
আটক তাজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকার তজব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাবেক সেনা সদস্য।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ বিজিবির অধীনস্থ হাটখোলা বিওপির একটি টহল দল উচনা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত শূন্যরেখা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহজনক মোটরসাইকেল নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান বলেন, “সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬