চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটের কালাইয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জয়পুরহাটের কালাই উপজেলায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আওড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে পুলিশি নিরাপত্তায় কোর্টে হাজির করলে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিস মেরীর বিরুদ্ধে ঢাকার আদালতে চলমান মামলার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আওড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে পুলিশি নিরাপত্তায় কোর্টে হাজির করলে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিস মেরীর বিরুদ্ধে ঢাকার আদালতে চলমান মামলার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত