চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলায় বড় অগ্রগতি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলায় বড় অগ্রগতি

জয়পুরহাটের পাঁচবিবিতে সংঘটিত চাঞ্চল্যকর ইয়ানুর হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গোলাম মোস্তফাকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫। এর আগে শনিবার (১৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৮ জানুয়ারি রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ইয়ানুর হোসেন সশস্ত্র হামলার শিকার হন। তিনি মোটরসাইকেলে করে বন্ধু আল-আমিনকে সঙ্গে নিয়ে শালাইপুর বাজারে যাওয়ার পথে গোলাম মোস্তফার নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

এ সময় হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি-সোঁটাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইয়ানুর ও তার বন্ধুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল-আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত ইয়ানুরের ভাই মুমিনুর ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

র‌্যাব আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলায় বড় অগ্রগতি

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত