চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতের কোনো এক সময় জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পরদিন বুধবার (১৪ জানুয়ারি) সকালে সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৭ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা এর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে তাদের আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করতে হয়। সম্প্রতি সাজার মেয়াদ শেষ হলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬