চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসের সকল ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে- মো: নূরুল ইসলাম বুলবুল এমপি

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসের সকল ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে- মো: নূরুল ইসলাম বুলবুল এমপি
  আজ ৫ ই মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। পরিদর্শনকালে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাসপোর্ট সেবায় সকল ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করে জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে এই সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসের সকল ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে- মো: নূরুল ইসলাম বুলবুল এমপি

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
  আজ ৫ ই মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। পরিদর্শনকালে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাসপোর্ট সেবায় সকল ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করে জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে এই সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত