চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশটি রোববার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদের স্বাক্ষরে জারি করা হয়। অভিযোগে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপির স্থানীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একদল ব্যক্তি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং উপস্থিত নেতাকর্মীদের ভয়ভীতি দেখান। নির্বাচন অনুসন্ধান কমিটি উল্লেখ করেছে, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬