চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর জমিতে অবস্থিত ডিসি পার্ক এবার নতুন আকর্ষণ ও বর্ণিল সাজে সেজেছে। প্রতি বছরের মতো এবারও চতুর্থবারের জন্য দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী এ আয়োজনে থাকবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লাখাধিক ফুলের সমারোহ। নতুন আকর্ষণের মধ্যে রয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি এবং ফ্লাওয়ার টি।
দর্শনার্থীরা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি প্রতি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। এ বছরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।
বিশেষভাবে এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি স্টল থাকবে।
ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ।
অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন হাসিব আজিজ, পুলিশ কমিশনার, সিএমপি; মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।
উৎসব শুরু হবে আগামী ৯ জানুয়ারি, শুক্রবার থেকে এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬