চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রামে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবা জব্দ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবা জব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ) এর বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, একটি মাইক্রোবাস জব্দ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) রাতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা এবং বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি সাদা রঙের মাইক্রোবাস (নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭) তল্লাশি করে চালক মিজানুর রহমান (৩০)-এর হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। মিজানুর রহমান কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজারের রামু এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদক চালানের মূল হোতা মোঃ রহমত উল্লাহ (৩২)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রহমত উল্লাহ কক্সবাজার জেলার রামু থানার চাকমারকুল এলাকার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ) এর বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, একটি মাইক্রোবাস জব্দ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) রাতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা এবং বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি সাদা রঙের মাইক্রোবাস (নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭) তল্লাশি করে চালক মিজানুর রহমান (৩০)-এর হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। মিজানুর রহমান কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজারের রামু এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদক চালানের মূল হোতা মোঃ রহমত উল্লাহ (৩২)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রহমত উল্লাহ কক্সবাজার জেলার রামু থানার চাকমারকুল এলাকার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত