চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মেদাকুল বিএমএস ইনস্টিটিউশনে।

সভায় সভাপতিত্ব করেন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান সরদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবর ফকির, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সালাউদ্দিন সরদার, আশ্রাফুল আলম ছোটন, নাসির সরদার, আমিনুল হক লিমন, সাইদুল ইসলাম, গোলাম মাওলা, শহিদুল মৃধা, মহিউদ্দিন খোকন, জুয়েল হাওলাদার, গিয়াসউদ্দিন তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন মহিলাদলের পাপিয়া আকতার ও দিলরুবা বেগম, ইউনিয়ন যুবদলের মনির সরদার ও ইলিয়াস সরদার, এবং ১নং খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজুল ইসলাম রাজ, রাজীব ঘড়ামী, কাওসার হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদার এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মেদাকুল বিএমএস ইনস্টিটিউশনে।

সভায় সভাপতিত্ব করেন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান সরদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবর ফকির, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সালাউদ্দিন সরদার, আশ্রাফুল আলম ছোটন, নাসির সরদার, আমিনুল হক লিমন, সাইদুল ইসলাম, গোলাম মাওলা, শহিদুল মৃধা, মহিউদ্দিন খোকন, জুয়েল হাওলাদার, গিয়াসউদ্দিন তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন মহিলাদলের পাপিয়া আকতার ও দিলরুবা বেগম, ইউনিয়ন যুবদলের মনির সরদার ও ইলিয়াস সরদার, এবং ১নং খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজুল ইসলাম রাজ, রাজীব ঘড়ামী, কাওসার হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদার এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত