চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

গোমস্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোমস্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোমস্তাপুর বাজারের পাশে আম বাগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর ইউনিয়ন শাখা ও ১০ দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন শাখার মাওলানা আবু সায়েম আমের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য, এবং নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ইমামুল হুদা, গোমস্তাপুর উপজেলা জামায়াত আমির, সালাউদ্দিন সোহাগ, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি, মারিফুল ইসলাম, অ্যাডভোকেট, ঢাকা সুপ্রিম কোর্ট, মোঃ মনিরুজ্জামান ডাবলু, আমির রহনপুর পৌরসভা, মোঃ তরিকুল ইসলাম বকুল, শুরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা, মোঃ মুহাম্মদ ইয়াহিয়া খালেদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা সভাপতি।

প্রধান অতিথি ড. মিজানুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীসহ ১০ দলের ঐক্যমত পোষণ আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে শক্তিশালী করেছে। আমি নির্বাচিত হলে যারা আমাদের সমালোচনা বা বাধা দিচ্ছে তাদেরও সঙ্গে কাজ করার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করব।” তিনি জনগণের সহায়তা ও দোয়ার আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গোমস্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোমস্তাপুর বাজারের পাশে আম বাগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর ইউনিয়ন শাখা ও ১০ দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন শাখার মাওলানা আবু সায়েম আমের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য, এবং নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ইমামুল হুদা, গোমস্তাপুর উপজেলা জামায়াত আমির, সালাউদ্দিন সোহাগ, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি, মারিফুল ইসলাম, অ্যাডভোকেট, ঢাকা সুপ্রিম কোর্ট, মোঃ মনিরুজ্জামান ডাবলু, আমির রহনপুর পৌরসভা, মোঃ তরিকুল ইসলাম বকুল, শুরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা, মোঃ মুহাম্মদ ইয়াহিয়া খালেদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা সভাপতি।

প্রধান অতিথি ড. মিজানুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীসহ ১০ দলের ঐক্যমত পোষণ আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে শক্তিশালী করেছে। আমি নির্বাচিত হলে যারা আমাদের সমালোচনা বা বাধা দিচ্ছে তাদেরও সঙ্গে কাজ করার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করব।” তিনি জনগণের সহায়তা ও দোয়ার আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত