গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় চৌডালা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান, এমপি পদপ্রার্থী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইমামুল হুদা, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা শাখা; আব্দুর রহমান, নায়েবে আমির, গোমস্তাপুর উপজেলা শাখা; তরিকুল ইসলাম বকুল, শূরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা; এবং অ্যাডভোকেট মারুফুল ইসলাম, ঢাকা সুপ্রিম কোর্ট।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, হামলা, মামলা ও বন্দিত্বের মধ্যেও আমরা দেশ ছেড়ে যাইনি, দেশের মানুষের পাশেই ছিলাম এবং থাকব। এমপি নির্বাচিত হলে যারা আমার বিরোধিতা করেছেন, তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলাজুড়ে সমান উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, এলাকায় সু-চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হবে। বক্তব্যের শেষে তিনি বলেন, এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে একবার সুযোগ দিন” এই বলে সবার কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত