গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিশেষ অভিযানে এজাহারভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়ের হোসেন শফিক মাহমুদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। হঠাৎ একদল দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। অতিরিক্ত ফোর্সের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
মামলার (নম্বর ২৭, তারিখ ২৬ জানুয়ারি ২০২৬) বাদী হয়েছেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আখতারুজ্জামান। তদন্তে শনাক্ত হওয়া ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নুরুজ্জামান (৩৫), মো. মানিক মিয়া (২০), মো. সামিউল ইসলাম (২০), মো. হাবিবুর রহমান (৪০), মো. তাজুল ইসলাম (৩৫), মো. সুজন মিয়া (৪০)।
গ্রেপ্তারকৃতরা সকলেই গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামের বাসিন্দা। আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুরুতর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬