গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার হওয়া ১২টি অবিস্ফোরিত ককটেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে আগত বোমা ডিসপোজাল ইউনিট (এটিইউ)-এর ১০ সদস্যের বিশেষ টিম গোবিন্দগঞ্জ থানা চত্বরে ককটেলগুলো নিরাপদে নিস্ক্রিয় করেন। এতে উপস্থিত ছিলেন থানা ও পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত বছর ও ২০২৩ সালে বিভিন্ন সময়ে গোবিন্দগঞ্জে মোট ১২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন থানায় সংরক্ষিত এসব ককটেল নিরাপত্তাজনিত কারণে ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো সফলভাবে নিস্ক্রিয় করা হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬