চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

গোদাগাড়ীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোদাগাড়ীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতার মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণার সময় নসিমনের ধাক্কায় মহিদুর রহমান বাক্কার নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দামকুড়া মোড় এলাকায়।

নিহত মহিদুর রহমান বাক্কার রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। দ্রুতগামী নসিমন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক নসিমন শনাক্তের চেষ্টা চলছে।

নেতার অকাল মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের প্রার্থীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গোদাগাড়ীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

রাজশাহীর গোদাগাড়ীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণার সময় নসিমনের ধাক্কায় মহিদুর রহমান বাক্কার নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দামকুড়া মোড় এলাকায়।

নিহত মহিদুর রহমান বাক্কার রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। দ্রুতগামী নসিমন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক নসিমন শনাক্তের চেষ্টা চলছে।

নেতার অকাল মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের প্রার্থীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত