বগুড়ার গাবতলীর বাহাদুরপুর গ্রামে মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিল হাসানের কবর জিয়ারত করেছেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পৌঁছে শহীদ সাকিল হাসানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে ফাতেহা পাঠ ও শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে গোলাম রব্বানী শহীদ সাকিল হাসানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
কবর জিয়ারত ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, জামায়াত নেতা সাকিলুর রহমান, আবু হানিফ, নুরুজ্জামানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা।
পরে গোলাম রব্বানী নাড়ুয়ামালা ইউনিয়নের আদুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬