চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা-২ ও খুলনা-৩ আসনের ভোটকেন্দ্র প্রধানদের সাথে মতবিনিময়

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা-২ ও খুলনা-৩ আসনের ভোটকেন্দ্র প্রধানদের সাথে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা মহানগরীর দুটি সংসদীয় আসন—খুলনা-২ ও খুলনা-৩ এর সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার।

সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান এবং সোনাডাঙ্গা থানা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হারন অর রশিদ।

এছাড়াও মতবিনিময় সভায় খুলনা মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা-২ ও খুলনা-৩ আসনের ভোটকেন্দ্র প্রধানদের সাথে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা মহানগরীর দুটি সংসদীয় আসন—খুলনা-২ ও খুলনা-৩ এর সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার।

সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান এবং সোনাডাঙ্গা থানা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হারন অর রশিদ।

এছাড়াও মতবিনিময় সভায় খুলনা মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত