চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে রোগীর মৃত্যু, বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে রোগীর মৃত্যু, বিক্ষোভ সমাবেশ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার হাসপাতালের এক ওয়ার্ডে আউটসোর্সিং কর্মচারী ক্লিনার ডাক্তারের অনুমতি ছাড়া রোগীর অক্সিজেন খুলে দেন। কয়েক মিনিটের মধ্যে মারা যান সাইফুল ইসলাম (৩৮) নামের ওই রোগী।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন খুলনার সর্বস্তরের ছাত্র ও সাধারণ মানুষ। পরে তারা হাসপাতালের পরিচালক বরাবর মৌখিক অভিযোগ পেশ করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, খুমেক হাসপাতালে সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। সন্তান জন্মের পর জোরপূর্বক খালারা টাকা দাবি করেন, বকশিশ ছাড়া কোনো কাজ করা হয় না। টেস্ট মেশিন থাকলেও অনেকগুলো অচল অবস্থায় পড়ে আছে।

বিক্ষোভকারীরা বলেন, ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নেওয়ার কারণে যে নির্মম মৃত্যু ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। হাসপাতালকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করে সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার দাবি জানান তারা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে রোগীর মৃত্যু, বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার হাসপাতালের এক ওয়ার্ডে আউটসোর্সিং কর্মচারী ক্লিনার ডাক্তারের অনুমতি ছাড়া রোগীর অক্সিজেন খুলে দেন। কয়েক মিনিটের মধ্যে মারা যান সাইফুল ইসলাম (৩৮) নামের ওই রোগী।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন খুলনার সর্বস্তরের ছাত্র ও সাধারণ মানুষ। পরে তারা হাসপাতালের পরিচালক বরাবর মৌখিক অভিযোগ পেশ করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, খুমেক হাসপাতালে সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। সন্তান জন্মের পর জোরপূর্বক খালারা টাকা দাবি করেন, বকশিশ ছাড়া কোনো কাজ করা হয় না। টেস্ট মেশিন থাকলেও অনেকগুলো অচল অবস্থায় পড়ে আছে।

বিক্ষোভকারীরা বলেন, ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নেওয়ার কারণে যে নির্মম মৃত্যু ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। হাসপাতালকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করে সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার দাবি জানান তারা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত