চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের ৮ থানায় ওসি রদবদল

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা মেট্রোপলিটন পুলিশের ৮ থানায় ওসি রদবদল

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রদবদল হওয়া ওসিরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খুলনা সদর থানা, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম  লবনচরা থানা, হরিনটানা থানার ওসি শেখ খায়রুল বাশার  আড়ংঘাটা থানা, লবনচরা থানার ওসি তৌহিদুজ্জামান  হরিনটানা থানা, খানজাহানআলী থানার ওসি কবির হোসেন সোনাডাঙ্গা মডেল থানা, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী  খালিশপুর থানা, খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম দৌলতপুর থানা।

কেএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহম্মদ বলেন, “নিয়মিত রদবদলের অংশ হিসেবেই ওসিদের বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুতই নতুন কর্মস্থলে যোগ দেবেন।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা মেট্রোপলিটন পুলিশের ৮ থানায় ওসি রদবদল

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রদবদল হওয়া ওসিরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খুলনা সদর থানা, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম  লবনচরা থানা, হরিনটানা থানার ওসি শেখ খায়রুল বাশার  আড়ংঘাটা থানা, লবনচরা থানার ওসি তৌহিদুজ্জামান  হরিনটানা থানা, খানজাহানআলী থানার ওসি কবির হোসেন সোনাডাঙ্গা মডেল থানা, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী  খালিশপুর থানা, খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম দৌলতপুর থানা।

কেএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহম্মদ বলেন, “নিয়মিত রদবদলের অংশ হিসেবেই ওসিদের বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুতই নতুন কর্মস্থলে যোগ দেবেন।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত