চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব লবনচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাকিব ঘটনাস্থলের পাশে একটি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষন পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুটি গুলি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার( দক্ষিন) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০ টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে সদর থানা এবং লবনচরা থানা পুলিশের টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে আমরা দুটি তাজা গুলি উদ্ধার করেছি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এ ঘটনার সাথে জড়িতদের কিছু নাম পেয়েছি। আমাদের টিম ফিল্ডে কাজ করা শুরু করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তারপর অন্য কোন ঘটনা আছে কিনা আমরা দেখছি। জানতে পেরেছি রাকিব একটি গ্রুপের সদস্য। আমরা সেটা নিয়েও কাজ করছি এবং কেন ঘটেছে সেটি নিয়ে টিম কাজ করছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত