মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

খুলনা নগরীতে যুবক গুলিবিদ্ধ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা নগরীতে যুবক গুলিবিদ্ধ
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল( ৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে নগরীর লবনচরা থানাধীন বান্দা বাজার রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে লবনচরা ভুতের আড্ডা পার্ক এলাকার আলমগীরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দা বাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাড়িয়েছিল। এসময় কতিপয় সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। দুইটি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লবনচরা থানার এস আই খালিদ হাসান জানান, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশংকাজনক। হামলা ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খুলনা নগরীতে যুবক গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল( ৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে নগরীর লবনচরা থানাধীন বান্দা বাজার রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে লবনচরা ভুতের আড্ডা পার্ক এলাকার আলমগীরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দা বাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাড়িয়েছিল। এসময় কতিপয় সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। দুইটি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লবনচরা থানার এস আই খালিদ হাসান জানান, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশংকাজনক। হামলা ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত