চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা আফিলগেটে ট্রেন - প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪ জন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা আফিলগেটে ট্রেন - প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪ জন
খুলনা আফিলগেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাইভেট কার ও ট্রেনের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আজ বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন বর্তমানে নগরীর বেসরকারি সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মশিয়ালি থেকে ক্রিকেট প্রাক্টিস শেষে শিরোমনি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন চার যুবক প্রাইভেট কার যোগে। এসময় আফিল গেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন- অমিত(২০), সামি(২৫), আইনুল দিপু(২৩) ও মিম(২২)। এরা প্রত্যেকেই শিরোমনি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানাগেছে। আহতদের মধ্যে অমিত ও সামিকে নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ট্রেন ও গাড়ির দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারন ও দায় নিশ্চিতে আরোও তদন্ত চলছে। এদিকে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা আফিলগেটে ট্রেন - প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪ জন

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
খুলনা আফিলগেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাইভেট কার ও ট্রেনের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আজ বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন বর্তমানে নগরীর বেসরকারি সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মশিয়ালি থেকে ক্রিকেট প্রাক্টিস শেষে শিরোমনি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন চার যুবক প্রাইভেট কার যোগে। এসময় আফিল গেট এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন- অমিত(২০), সামি(২৫), আইনুল দিপু(২৩) ও মিম(২২)। এরা প্রত্যেকেই শিরোমনি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানাগেছে। আহতদের মধ্যে অমিত ও সামিকে নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ট্রেন ও গাড়ির দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারন ও দায় নিশ্চিতে আরোও তদন্ত চলছে। এদিকে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত